Site icon Food & Culinary Arts Gurukul [ খাদ্য ও রন্ধনশিল্প গুরুকুল ] GOLN

ভিটামিন বি৭ কমপ্লেক্স বা বায়োটিন বা ভিটামিন এইচ । Vitamin-B7 complex or Biotin or Vitamin-H

ভিটামিন বি৭ কমপ্লেক্স বা বায়োটিন বা ভিটামিন এইচ

ভিটামিন বি৭ কমপ্লেক্স বা বায়োটিন বা ভিটামিন এইচ

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ ভিটামিন বি৭ কমপ্লেক্স বা বায়োটিন বা ভিটামিন এইচ। যা খাদ্য রসায়নের মৌলিক ধারণা অধ্যায়ের অর্ন্তভুক্ত।

 

 

ভিটামিন বি৭ কমপ্লেক্স বা বায়োটিন বা ভিটামিন এইচ । Vitamin-B7 complex or Biotin or Vitamin-H

বায়োটিন এগ হোয়াইট রোগ (Egg white injuri) নিয়ন্ত্রণ করে বলে একে Antiegg white injuri factor বলা হয় । রোগটি সাধারণত কুকুর, খরগোস, ইঁদুরে পরিলক্ষিত হয়।

(ক) ভিটামিন বি৭ কমপ্লেক্স এর রাসায়নিক গঠনঃ

ভিটামিন বি৭ কমপ্লেক্স বা বায়োটিন একটি কার্বোক্সিলিক এসিড জাতীয় যৌগ। 1942 সালে fest Vincent du Vigneaud এর গঠন কাঠামো প্রতিষ্ঠা করেন। এটি একটি থায়োফিন রেডিক্যাল ও ভ্যালেরিক এসিড রেডিক্যাল এর সমন্বয়ে গঠিত। যেমন

 

 

(খ) ভিটামিন B7 এর উৎসঃ

উদ্ভিদ ও প্রাণিকা উভয় খাদ্য উপকরণে এর উপস্থিতি রয়েছে। যেমনঃ খাদ্যশস্য, চিনাবাদাম, মটরশুটি এবং উচ্চ শ্রেণির উদ্ভিদ প্রভৃতি এর প্রধান উদ্ভিদ উৎস আবার যকৃত, বুক, দুই. ডিমের কুসুম, গুড় চকোলেট এর উৎস হিসেবে কাজ করে। তবে দুগ্ধজাতীয় খাদ্য এবং মাংসে বেশ পরিমাণ বায়োটিন থাকে।

(গ) ধর্মাবলী

১। বায়োটিন কার্বোক্সিলিক জাতীয় বর্ণহীন যৌগ

২। এর গলনাংক প্রায় 230-232° C এবং পানি ও অ্যালকোহলে খুব স্বল্প মাত্রায় দ্রবণীয়।

৩। এসিড, ক্ষার ও জারকের সংস্পর্শে (দীর্ঘক্ষণ) সক্রিয়তা হারায় কিন্তু আলো ও তাপে স্থিতিশীল।

৪। বায়োটিন আলোক সক্রিয় এবং UV – সক্রিয়।

৫। বায়োটিন ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে যা পানিতে দ্রবীভূত হয়।

 

 

(ঘ) জৈবিক ক্রিয়া

১। কার্বোক্সিলেশন, ডি-কার্বোক্সিলেশন, পিউরিন ও ইউরিয়া সংশ্লেষণে এটি বিশেষ ভূমিকা রাখে। এক্ষেত্রে বায়োটিন কো-এনজাইমরূপে সাহায্য করে ।

২। গ্লুকোজ থেকে সুষ্ঠুভাবে শক্তি উৎপন্ন হওয়ার জন্য বায়োটিন দরকার ।

৩। এটি ফ্যাটি এসিড সংশ্লেষণ, নিউক্লিইক এসিড, অ্যামাইনো এসিড এবং গ্লাকোজেন সংশ্লেষণেও বায়োটিন ভূমিকা রাখে।

 

 

(ঙ) অভাবজনিত রোগ :

ভিটামিন বি৭ কমপ্লেক্স এর অভাবে এগ হোয়াইট নামক এক প্রকার রোগে ইঁদুরসহ অন্যান্য প্রাণী আক্রান্ত হয়। এ রোগে ইঁদুরের পেশি নিয়ন্ত্রণ ক্ষমতা লোপ পায় এবং লোম উঠার প্রবণতা পরিলক্ষিত হয়।

মানুষের ক্ষেত্রে মেগালোপরাষ্টিক এনিমিয়া, লিউকোমিয়াসহ পেশির খিচুনি, ত্বক ও জিহবার পরিবর্তন, অনিদ্রা ও খাওয়ায় বেশ অরুচি দেখা দেয়।

Exit mobile version